
বড়দিনের আগে হারল চেলসি

বড়দিন শুরুর আগে হারল ইংলিশ ক্লাব চেলসি। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২–১ গোল ব্যবধানে হেরেছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
গতরাতের খেলায়, প্রতিপক্ষের মাঠে অনেক সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে একবার জালের দেখা পায় চেলসি। মিডফিল্ডার মারিও লেমিনার এগিয়ে নেন দলকে।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পরপর দুই গোল করে, উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন আইরিশ ডিফেন্ডার ম্যাট ডোহার্টি।
এই হারের পর ১৮ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে, ২২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চেলসি।
ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট কনফারেন্স লিগের টিকিট পেতে হলে থাকতে হবে সপ্তম স্থানে, সেখান থেকেও সাত পয়েন্টে পিছিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল।
এসএ/দীপ্ত নিউজ








