শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ১

শেরপুরে বজ্রপাতে শাহ পরান নামে মাদ্রাসা পড়ুয়া আট বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোরসালিন নামে আরও এক শিশু আহত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার সাপমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, দুপুর বেলা বাড়ির সামনের মাঠে মঞ্জু মিয়ার আট বছর বয়সের পুত্র শাহ পরান অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাত হলে সে বজ্রপাত শাহ পরান এর উপর পড়ে। এ সময় ঘটনা স্থলে সে মারা যায় এবং মোরসালিন নামে অপর এক শিশু গুরুতর আহত হয়। মোরসালিন একই গ্রামের মোমিন মিয়ার ছেলে। পরে মোরসালিনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঞ্জুরুল আহসান/শায়লা/দীপ্ত নিউজ