শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৬৫ টাকা কমেছে। সে হিসাবে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম মূসকসহ এক হাজার ২৯৭ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৩২ টাকা করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

দামের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, বিশ্ব বাজারে ডলারের ফ্লটিং এক্সচেঞ্জ রেটের কারণে এলপিজির দাম এদিক-সেদিক হচ্ছে। এলপিজি আমদানি করা প্রতিষ্ঠানের কাগজপত্র দাখিলের ভিত্তিতে আমরা ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করি। এবার ১৬টি প্রতিষ্ঠানের আমদানি দলিলের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়েছে।

আজকের মূল্য নির্ধারণী ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন- বিইআরসি সচিব কে আর খান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য মকবুল এলাহীসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা।