শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গোপসাগরে ডাকাতি: নিখোঁজ ৫ জেলের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গোপসাগরে ডাকাতি: নিখোঁজ ৫ জেলের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হওয়া নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুই জনের মরদেহ ১২ দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১মার্চ) বিকেলে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি পাওয়া যায়।

নিহত দুজন হলেন কাইয়ুম মাঝি ও আবুল কালাম। এদের মধ্যে কাইয়ুম মাঝির বাড়ি তালতলী উপজেলার চামুপাড়া এলাকায় আর আবুল কালামের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহুনী এলাকায়। এ ঘটনায় এখনও নিখোঁজ তিন জেলে হলেন– ফরিদ, খাইরুল এবং আব্দুল আলীম।

গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয় ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারের ১৮ জন জেলে। এ সময় জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। ঘটনার তিনদিন পর গত ২০ ফেব্রুয়ারি সমুদ্রে ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা। পরে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। এরপর নিখোঁজ ৫ জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয় ।

এফএম/দীপ্ত সংবাদ