শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের আয়োজন

 

অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, তিনি রাষ্ট্রপতি হলেও সবসময় নিজেকে এ দেশের সাধারণ মানুষ মনে করতেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদকে দায়িত্ব মনে করেই তিনি তার উপর অর্পিত এ দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন।

বঙ্গভবনের উন্নয়নে তার নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন বঙ্গভবন বাংলাদেশের মর্যাদার প্রতীক। বঙ্গভবনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহবান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন এবং রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদসহ বঙ্গভবনের কর্মচারীরা বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নেন।

আল/দীপ্ত সংবাদ