শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধুর সমাধিতে ৭ দেশের ৮ সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা
সাম‌রিক প্রতি‌নি‌ধির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ৭ দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।

গোয়েন্দা সংস্থা ডি‌জিএফআইর মহাপ‌রিচালক মেজর জেনারেল হা‌মিদুল হকের নেতৃত্বে রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই প্রতি‌নি‌ধি দল শ্রদ্ধা জানান। পরে তাঁরা বঙ্গবন্ধুর আত্মার শা‌ন্তি কামনায় ‌দোয়া ও প্রার্থনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন, ভারতের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার ম্যানমিথ সিং স্যাভারাল ও স্কোয়াড্রন লিডার অধুত শর্মা, অষ্ট্রেলিয়ার লেফটেন্যান্ট কর্নেল জনডিম প্যাসি ক্যারেল সিনডায়ার, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সয়ে নায়ন্থ, নেপালের ব্রিগেডিয়ার রোশান শামসের রানা, পাকিস্তানের ব্রিগেডিয়ার আলি এজাজ রাফি, ফিলিস্তিনির কর্নেল মাহামুদ এনজে সারাওয়ান্থ ও তুর্কি কর্নেল আদ্রাল সিন।

ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সমাধিসৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শন করেন।

আফ/দীপ্ত সংবাদ