শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেসবুকে অশ্লীল মন্তব্য, শাস্তির দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেসবুকে অশ্লীল মন্তব্য, শাস্তির দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

সারাদে‌শের প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ঈ‌দের ছু‌টি নি‌য়ে শিক্ষক‌দের নি‌য়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারী ইউ‌টিউবার আলম হাসান‌কে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হ‌য়ে‌ছে ।

পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০মার্চ) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতি ও মানববন্ধন সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার জনৈক ইউটিউবার আলম হাসান প্রাথমিক শিক্ষকদের নিয়ে কয়েক দিন আগে তার নিজ ফেসবুকে অশ্লীল ভাষা ব্যবহার করে একটি লাইভ করে। এতে শিক্ষক ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পরে এবিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নজরে আসলে কালিয়াকৈর থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু সে অভিযোগ অনুযায়ি এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা না পাওয়ায় মানববন্ধনকারীরা ক্ষুব্ধ প্রকাশ করেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর শিক্ষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম,সহ-সভাপতি মোহাম্মদ আলী।

এসময় উপস্থিত ছিলেন, মনজুর রহমান, ইমদাদ হোসেন, আনোয়ার হোসেন, হুমাইরা আক্তার, খোকন চন্দ্র মৌলিক, হাসেম আলী, আনন্দ চন্দ্র সরকার, আব্দুল বারেকসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

আল/দীপ্ত