দীপ্ত নিউজ
রাজধানী

ফের কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফের কুড়িলে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর কুড়িলে বেতন–ভাতার দাবিতে আবারও সড়ক অবরোধ করে রেখেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। এতে বাড্ডা–কুড়িল রোডের দুপাশেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ছয় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ শুরু করেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বাড্ডার কুড়িলে কিছুক্ষণ আগে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০/৬০০ কর্মী পুনরায় বেতন–ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।

পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা–ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মীরা বন্ধ করে দিয়েছে।