শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ফেনীতে ট্রেনে কাটা পড়ে রবিউল্যাহ (৩৮) নামের একজন দিনমজুর নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

রবিউল্যাহ কুমিল্লার বরুড়া উপজেলার সিতদ্ধা গ্রামের মফিজ উল্যার ছেলে। তিনি ফেনী রেলস্টেশনের পাশে সহদেবপুর এলাকায় একটি বস্তিতে ভাড়া থাকতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার সকালে রবিউল্যাহ রেললাইনের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। তবে কোন ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে রেলওয়ে জিআরপি পুলিশ ওই স্থান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী বলেন, এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা প্রস্তুতি চলছে।

 

এমি/দীপ্ত