শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেনীতে ঈদ উপহার ও চিকিৎসা অনুদান পেলো ৫শত অসহায় পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেনীতে ঈদ উপহার ও চিকিৎসা অনুদান পেলো ৫শত অসহায় পরিবার
শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ

ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির উদ্যোগে ৪৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও ৩০ জন হতদরিদ্র রোগীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা চিকিৎসা অনুদান বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) সকালে শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ–উল হাসান।

ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শিবলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি মহিন উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল মোমিন।

ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহার জানান, প্রতিবছরের মতো চলতি রমজানেও ৮ম বারের মতো ৪৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও ৩০ জন হতদরিদ্র রোগীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ