শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফরিদপুরে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. ফারুক হোসেন কোতোয়ালি থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

মো. ফারুক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা। এছাড়া তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। তবে গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

এর আগে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে ফারুক হোসেন নিজেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পেয়েছেন লিখে পোস্ট করেন।