শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হল মহান বিজয় দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হল মহান বিজয় দিবস

মহান বিজয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২২, সকাল ৭ঃ৩০ মিনিটে পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে শুরু হয় বিজয় র্যালি ।

উক্ত র্যালিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অবঃ), ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. আবুল লাইস এমএস হক, ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে গুলশান ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিজয় র্যালি গুলশান-২ সার্কেল প্রদক্ষিণ করে এবং গুলশান ক্যাম্পাসস্থ কনফারেন্স হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

একই সাথে ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন এবং ইউনিভার্সিটি প্রক্টোরিয়াল টিম ও কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

উক্ত আলোচনা সভাটিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে জাতীয় সংগীতের প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শণ করার পর স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর আবু লাইস এমএস হক এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।

সভাপতির বক্তব্যে সভাপতি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে ছাত্র-ছাত্রীদেরকে প্রযুক্তি ও আইটি বিষয়ে জ্ঞান আহরণের প্রতি জোর দেন। উক্ত অনুষ্ঠানে আলোচকবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তাগণ তাদের প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।