শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষ্যে আজ ১৩ এপ্রিল, ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
উক্ত ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান, রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর উপদেষ্টাগণ; স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক জনাব রফিকুল হক এবং ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন, ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার নাদিয়া বিনতে আসিফ।


এছাড়াও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, ক্লাব সদস্য, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্ৰহণ করেন।