শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

প্রিমিয়ার লিগে নারী রেফারির অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রিমিয়ার লিগে নারী রেফারির অভিষেক

 

গতকাল বার্নলির বিপক্ষে জোড়া গোল ব্যবধানে হেরেছে ফুলহ্যাম। এই ম্যাচে প্রথমবারের মতো কোনো নারী রেফারির অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে।

ইতিহাস গড়া এই নারী রেফারির নাম রেবেকা ওয়েলশ।

১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রেরর ওয়াশিংটনে জন্ম নেয়া রেবেকা, ২০২১ সালে ইংলিশ ফুটবল লিগের, লিগ টু‘তে অভিষেক হয়।

৪০ বছর বয়সী এই রেফারি আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি মেয়েদের চ্যাম্পিয়নশিপেও দায়িত্ব পালন করছেন নিয়মিতই। এফএ কাপেও রেফারি হিসেবে ছিলেন তিনি।

রেবেকা ২০২০ সালে নারী রেফারিদের সাথে উয়েফা এলিট ওমেন লিস্টে যুক্ত হন।

২০২৩ অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডের নারী ফুটবল বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন।

 

এসএ/দীপ্ত নিউজ