শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল স্থগিত
এর আগে দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় যা আপাতত স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

সফটওয়্যারের টেকনিক্যাল কোডিংয়ে ভুল হওয়ায় সার্বিক ফলাফলে সমস্যা তৈরি হওয়ার কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আপাতত স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, সারাদেশে পাঠানো সকল ফলাফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সমস্যাটি সমাধানের জন্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে একটা কমিটি বৈঠক করছেন। খুব শিগগিরই একটি সমাধান হয়ে যাবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরপর ডিপিই থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়। পরে বিকেল পৌনে ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ই-মেইলে পাঠিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলা হয়, সংশোধিত ফলাফল কয়েকদিনের মধ্যে দেয়া হবে। ঘোষিত ফল স্থগিত করা হয়েছে।

এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমকি শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

এমি/দীপ্ত