শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগপত্র পেলেন সেই রাহুল দাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগপত্র পেলেন সেই রাহুল দাস
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ পড়েছিলেন রাহুল দাস।

এ নিয়ে হতাশ হয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন। তার সে পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নাড়া দেয় সাধারণ মানুষের মনে।

অবশেষে নিয়োগপত্র পেয়েছেন রাহুল দাস। রবিবার (২৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা আদেশে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।

এতে খুশির বন্যা বইছে রাহুল দাস, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

রাহুল দাসের বাড়ি সিলেট জেলার বানিয়াচং। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে এলাকায় দীর্ঘদিন ছিলেন রাহুল।

গত ২৪ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জারি করা আদেশে রাহুল দাসের নাম ছিল না। এ নিয়ে হতাশ হয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

তাতে রাহুল লেখেন, ‘যে মুখ দিয়ে মাকে বলছিলাম মা প্রাইমারিতে চাকরি হয়ে গেছে, সেই মুখ দিয়ে এখন মাকে কীভাবে বলবো যে, মা ভেরিফিকেশনে আমাকে আটকাই দিছে।’

এদিকে, শুধু রাহুল দা নয়, বিভিন্ন জেলায় বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের রবিবার (২৭ সেপ্টেম্বর) নিয়োগপত্র দিয়েছে স্ব স্ব জেলা শিক্ষা অফিস।

 

এসএ