১০০ টাকা মূল্যমানের প্রাইসবন্ডের ১২৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৭৮৬৩৪৫ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৯১১৮২৯ নম্বর।
রবিবার (২ আগস্ট) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এ ‘ড্র’ অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়। এবার ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট ৩ হাজার ৯১০টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে।
বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৮৫টি সিরিজ যথা: কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কাছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, গঠ, খড, খঢ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গণ, গপ, গফ, গব, গম, গল, গশ, গষ, গস, গহ, ঘক, ঘখ, ঘগ, ঘঘ, ঘঙ, ঘচ এবং ঘছ এই ‘ড্র’–এর আওতাভুক্ত।
এতে তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা বিজয়ী নম্বর দুটি হলো–০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫ আর চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮।
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন। তাদের নম্বরগুলো হলো– ০০৫০৪১৮, ০১১৫১৮১, ০১৩৯৩৮০, ০১৪৬১২৭, ০১৫২৪৮০, ০১৮৫৬৪৮, ০২৯৩৫২৫, ০৩০৭৯০৯, ০৩১১২০৩, ০৩৯৩১৮৭, ০৪৫৪৮৯৪, ০৪৮৩৬৪৬, ০৫০৫৯৭৬, ০৫৩৪৮১১, ০৫৪২৯৬২, ০৫৪৪৭০৭, ০৫৫৯৯৫৮, ০৫৮৮১৫৬, ০৬০৫৯২৬, ০৬৫৪৪১৫, ০৬৬৯০২১, ০৭০৬১৭৮, ০৭৪০১৯৪, ০৭৫৮৮৬৯, ০৭৬০৩৫৯, ০৭৭৫১৫২, ০৮০৮৬৫১, ০৮২৫৩৪৫, ০৮৪২৯০৪, ০৮৭০৪১৭, ০৮৭৮৪৪২, ০৮৯১২০৯, ০৯০০৭৮৮, ০৯১২২০৯, ০৯২৪৬৫৬, ০৯৪৬৫৬৩, ০৯৫২৮২৭, ০৯৬৭৪২০, ০৯৭০৭৪৯ ও ০৯৭৯০৪১।
প্রাইজবন্ডে প্রথম পুরস্কার বিজয়ীকে ৬ লাখ টাকা দেয়া হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেয়া হয় ৩ লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেয়া হয় ১০ হাজার টাকা করে।
প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে ও ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।
এসএ