শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রয়াত সদস্য-সন্তানদের বৃত্তি দিল আরডিজেএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রয়াত সদস্য-সন্তানদের বৃত্তি দিল আরডিজেএ

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি দিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)।

আরডিজেএর প্রয়াত সদস্যদের প্রতি সন্তানকে প্রতিমাসে ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে মোট ১ লাখ ৮০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল, নর্থ বেঙ্গল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোদাব্বের হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আরডিজেএ সাবেক সভাপতি মুফদি আহমেদ, সাবেক আহ্বায়ক নজমুল হক সরকার, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাবেক সাধারণ সম্পাদক গাউসুল আজম বিপু ও মিজানুর রহমান।

বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে আরডিজেএ সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থ সম্পাদক আকতারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরডিজেএ সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।

আল/দীপ্ত সংবাদ