শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
নোয়াখালী অপমৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে মোবাইলে ভিডিও কলে রেখে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার নুরুল হক ভিলায় এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসীর স্ত্রী উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লবণ বেপারী বাড়ির মেয়ে।

জানা যায়, রোজি প্রেম করে কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কাতার প্রবাসী মো.নাসিমকে বিয়ে করে। বিয়ের পর রোজি জানতে পারে তার স্বামীর আগের একটি স্ত্রী আছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) নাসিম পুনরায় তার আগের স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে। এ নিয়ে স্বামীর সাথে ফোনে কথা কাটাকাটি হয় রোজির। একপর্যায়ে নিজ ভাড়া বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে জানালার সাথে গলায় ফাঁস দেয় তিনি।

কোম্পানীগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনু/দীপ্ত সংবাদ