শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা

‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি আমাদের সঙ্গে থাকছেন‘ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২৪ মে) দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। ’

তিনি আরও বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এ দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না। আমরা কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করব।

বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে ১৯ জন উপদেষ্টা অংশ নেন। এ সময় সম্মেলনকক্ষের বাইরে পতাকাবাহী ১৯টি গাড়ি দেখা যায়।

 

এসএ