শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন এএফপির শফিকুল আলম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন এএফপির বাংলাদেশ ব্যুরো প্রধান শফিকুল আলম।

সোমবার (১২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

শফিকুল আলম ফেসবুক পোস্টে লেখেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাকে অন্তর্বর্তী সরকারে তার প্রেস সচিব হওয়ার অনুরোধ জানিয়েছেন। আমি তাকে এবং জাতির সেবার এ সুযোগ পেয়ে গর্বিত। আমি এখনো নিয়োগপত্র পাইনি। আশা করছি, দু–একদিনের মধ্যে পেয়ে যাব।