শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে ২৬ ঘণ্টা ধরে অবস্থান করছে আহতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে ২৬ ঘণ্টা ধরে অবস্থান করছে আহতরা
সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে এক দফা দাবিতে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আন্দোলনকারীরা অবস্থান করছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রায় ৩০ জন আন্দোলনকারীদের গেটের সামনে শান্তি পূর্ণভাবে অবস্থান করতে দেখা যায় ।

আন্দোলনকারীরা জানান, রাতে তারা খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় থাকা জুলাই গণঅভ্যুত্থানে আহত সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তারা ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আশা করছি দুপুর থেকে বিকালের মধ্যে সবাই উপস্থিত হবেন।

শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি করলেও পরে তারা এক দফা দাবিতে অনড় হয়।

আন্দোলনে  আহত একজন বলেন, আমাদের তিন ক্যাটাগরিতে ভাগ করে সরকার বৈষম্য তৈরি করছে। অনেক গুলিবিদ্ধ আছেন যাদের সরকার সি ক্যাটাগরিতে রাখেছেন। যা স্পষ্ট আমরা বৈষম্য দেখছি। তাই আমরা দুইটি ক্যাটাগরি চাই। আমাদের এ দাবি না আদায় হওয়া পর্যন্ত কর্মসূচি চালবে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।

ইএ