রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফর করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোর জেলা সফর করবেন।

রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল (২৭ এপ্রিল) সকালে গুলশান বাসভবন থেকে সড়কপথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন।

যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন তিনি।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর প্রধানমন্ত্রী বিকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। দিনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এটাই প্রথম যশোর সফর।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More