প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এ্যানি বলেন, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যান্য কর্মসূচির সঙ্গে তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। একনেক সভায় উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এসএ