শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

প্রধানমন্ত্রীর ঘর পেলেন সাফজয়ী রূপনা চাকমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর ঘর পেলেন সাফজয়ী রূপনা চাকমা
সাফজয়ী রূপনা চাকমার নতুন ঘর ,ছবি: সংগৃহীত

নতুন ঘর পেলেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রূপনার মায়ের হাতে চাবি হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান। দ্রুত সময়ে ঘর তৈরি করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রূপনার মা।

ভূইয়াদাম গ্রামের জরাজীর্ন কুঁড়ে ঘরের জায়গায় গড়ে উঠেছে সেমিপাকা ঘর। এটা সম্ভব হয়েছে নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার কল্যাণেই।

সেপ্টেম্বরে সাফ জয়ের পর খুশি হয়ে রূপনা চাকমার বাড়িতে ঘর তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনটি বেড রুম, একটি  ড্রয়িং, ডাইনিং, কিচেন ও বাথরুমের একটি সেমিপাকা ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ টাকা।

ঘর পাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন রূপনা চাকমার মা, কাল সোনা চাকমা। তিনি বলেন, আগে ভাঙা ঘরে থাকতাম, এখন নতুন ও সুন্দর ঘর পেয়েছি। আমি খুব খুশি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ তিনি আমাকে এই ঘর দিয়েছেন।

রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ৯২৫ বর্গফুট জায়গায় এই ঘর নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

এফএম/দীপ্ত