শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে মাগুরায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতার বিরুদ্ধে মাগুরায় মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা আদালতে মামলা হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে মাগুরা সদর আমলী আদালতে মামলাটি করেছেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।

বাদীর অভিযোগ, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় অভিযুক্ত চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রকাশ্যে উসকানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। মামলার বাদী ও সাক্ষীরা একই দিন সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে এই বক্তব্য প্রচার হতে দেখে মর্মাহত ও অপমানিত হন।

আসামির এ ধরণের বক্তব্যে বাংলাদেশের প্রচলিত ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে বাদী মাগুরা যুবলীগের আহ্বায়ক আসামি চাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা করেন।

মামলায় মোট ৭ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। তারা হলেন: জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন, এ্যাডভোকেট আবু বক্কার, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম ও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের এপিপি হারুনর রশিদ।

বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল জানান, দুপুরে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির বাদীর বক্তব্য শুনে মামলাটি মাগুরা সদর থানায় নিয়মিত মামলা হিসেবে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিদের্শ দিয়েছেন।

 

 

মো. কাশেমুর রহমান/এমি/দীপ্ত নিউজ