শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার বক্তব্যে যুক্তরাষ্ট্রের নিন্দা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দিয়ে রাজশাহীর এক বিএনপি নেতার বক্তব্যের নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২৩ মে) সংবাদ সংস্থা বাসসকে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান শন জে. ম্যাকিনটোশ এ নিন্দা জানান।

তিনি বলেন, মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানায়।

সহিংসতা উসকে দেয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে।

ম্যাকিনটোশ আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা যেকোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর এক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন বক্তব্যদানকারীকে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

আফ/দীপ্ত নিউজ