শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি,  বিএনপি নেতার বিরদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।

রবিবার (২১ মে) রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন। সোমবার সকালে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, পুলিশ আসামি আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

গত ১৯ মে বিকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। আড়াই মিনিটের বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আমরা এখন আর ১০ দফা ২৭ দফার মধ্যে নেই। আমাদের এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বাক্য দুটি পর পর উচ্চারণ করেন তার বক্তব্যে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করা দরকার, আমরা তাই করব।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের ভিডিওটি গতকাল রাতে ভাইরাল হয়।

আল/দীপ্ত সংবাদ