শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
খেলা

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন মার্টিনেজ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন মার্টিনেজ
প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

সোমবার (৩ জুলাই) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন এমি।

সংক্ষিপ্ত সফরে সোমবার ভোরে ঢাকায় পা রাখেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক। ফান্ডেডনেক্সট নামে একটি আইটি প্রতিষ্ঠান এই সফরের পৃষ্ঠপোষকতা করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন মার্টিনেজ।

বিকেলের বিমানে ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক । তার এই সফর নিয়ে ব্যাপক আগ্রহ থাকলেও তাকে দেখার ইচ্ছা পূরণ হচ্ছে না বাংলাদেশি ফুটবলপ্রেমীদের। কারণ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষকের সঙ্গে জনসাধারণের সাক্ষাতের কোনো সুযোগ রাখা হয়নি।

এর আগে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছিলেন এমি মার্টিনেজ। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের আর্জেন্টিনাপ্রেমীদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছিলেন তিনি।

বিকালে বাংলাদেশ ছেড়ে কলকাতায় গিয়ে অবশ্য ওপার বাংলার আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অবশ্য পাচ্ছেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবটির সমর্থক ও সদস্যরা বিনামূল্যেই বিশ্বকাপজয়ী তারকাকে দেখার সুযোগ পাচ্ছেন।

এসএ/দীপ্ত নিউজ