দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পটুয়াখালীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ শিশু রয়েছে।

গত ছয়মাসে আক্রান্ত হয়েছেন ৪৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪০ জন। বর্তমানে জেলা সদর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন রোগী।

আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা। জেলা প্রশাসন থেকে এডিস মশা নিধনে কোন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শায়লা/ দীপ্ত নিউজ