শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

প্রজ্ঞাপনের পর আ. লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রজ্ঞাপনের পর আ. লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট হাতে পেলেই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

সোমবার (১২ মে) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এখনো গেজেট পাইনি। গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি। গেজেট পেলে সিদ্ধান্ত নেব।’

সিইসি বলেন, অপেক্ষা করুন। যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন সব পরিষ্কার হয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেয়া যাবে না। প্রজ্ঞাপন হলে আমরা বসে সিদ্ধান্ত নেব। প্রজ্ঞাপনটা আসতে দেন। ইসি সাংবিধানিক সংস্থা। আমরাও এটা নিয়ে কনসার্ন। আমরা গেজেট নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছি।’