শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক
ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী পলক

চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায়ভার নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার (২ আগষ্ট) বিকেলে নাটোরের সিংড়ায় তার নিজ বাস ভবনে জাতীয় শোক দিবস স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী পলক আরও বলেন, আমাদের ব্যক্তি পর্যায়ে ভুল থাকতে পারে, রাজনৈতিক নেতৃত্ব উপজেলা, জেলা যে যেখানেই থাকুক তাদের ভুল থাকতে পারে। কিন্তু সেই ভুলের শাস্তি যেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা না পায়। তার জন্য আমাদের দায়িত্ব ও দায় আমাদের ঘাড়ে তুলে নিতে হবে। আমরা যারা সরকারের দায়িত্বে আছি বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছি, আমাদের ভুলের কারনে, আমাদের অবহেলার কারণে আমাদের ব্যর্থতার কারনে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই দায়টা আমাদের নিজের কাধে নিয়ে আমরা যেন সেই দায় স্বীকার করে আমাদের ভবিষ্যত প্রজন্মের ছাত্র ছাত্রীদের ক্ষমা চেয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে নিরাপদে রাখার জন্য ,বাংলাদেশেকে নিরাপদে রাখার জন্য যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকি।

আলম/ আল / দীপ্ত সংবাদ