শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পেটের ভেতর ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পেটের ভেতর ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ মো. হালিম মৃধা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। রবিবার (১৬ এপ্রিল) রাত ২টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে হালিমকে আটক করে ডিবি পুলিশ।

গ্রেফতার হালিম মৃধা মোরেলগঞ্জ উপজেলার পায়লাতলা গ্রামের ধলু মৃধার ছেলে। ইয়াবা গুলো তিনি কক্সবাজার থেকে পেটের মধ্যে বহন করে মোরেলগঞ্জে ফিরছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুরেশ চন্দ্র হালদারের নেতৃত্বে বাগেরহাট সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তাহার পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট আছে।

পরে আটক হালিম মৃধাকে বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত ডা. এম এম ফয়সাল ইসলাম হাসপাতালের ইমারজেন্সি কক্ষে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট ছোট একই সাইজের ১২টি প্যাকেট বের করে আনেন। যার মধ্যে ৫০ পিস করে মোট ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হালিম মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এমি/দীপ্ত