শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
জীবনযাপন

পেঁপে দিয়ে শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পেঁপে দিয়ে শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি
পরিষ্কার শিং মাছ

দেশি মাছের মধ্যে অন্যতম পুষ্টিকর ও সুস্বাদু একটি হলো শিং মাছ। এর গায়ে আঁশ না থাকলেও কালচে আবরণ থাকে। যা রান্না করার জন্য অনুপযোগি। যে কারণে শিং মাছ পরিষ্কার করে রান্না না করলে তা কেউ খেতে চাইবে না।

কিন্তু শিং মাছের আবরণ ঘষে ঘষে পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য বিষয়। পরিষ্কার করার ভয়ে অনেকেই খাওয়ার ইচ্ছা থাকার পরেও শিং মাছ কিনতে পারেন না। আবার শিং মাছ কাটাও কম ঝামেলার নয়। এর কাঁটা বিষাক্ত। বেখেয়ালে হাতে ফুটে গেলে ভুগতে হয় অনেকদিন। তবে কৌশল শিখে নিলে শিং মাছ কাটা ও পরিষ্কার করা মোটেও ঝামেলার নয়।

চলুন জেনে নেওয়া যাক শিং মাছ কাটা ও পরিষ্কার করার সহজ কৌশল–

যেভাবে কাটবেন শিং মাছ :-

সহজে কাটার জন্য ধারালো বটি ব্যবহার করুন। শিং মাছ পিচ্ছিল হয় তাই ধরার জন্য ছাই ব্যবহার করুন। তাজা শিং মাছ কাটতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে লবণ ছিটিয়ে কয়েক মিনিট অপেক্ষা করলে মাছ নিস্তেজ হয়ে আসে। এরপর ছাই দিয়ে ধরে মাছের কাটা ও মাছের পাখনা এবং ফুলকা, নাড়ি ভুড়ি কেটে ফেলুন। চাইলে মাছের মাথা কেটে ফেলে দিতে পারেন।

শিং মাছ পরিষ্কারে পেঁপের খোসা ব্যবহার :-

পরিষ্কার পানি দিয়ে মাছের গায়ে লেগে থাকা ছাই পরিষ্কার করে নিন। কয়েক টুকরা কাঁচা পেঁপের খোসা নিন। এবার সেই টুকরাগুলোকে ব্লেন্ড করে নিন। এবার শিং মাছের সঙ্গে সেই পেঁপের খোসার পেস্ট ভালো করে মাখিয়ে নিন। এভাবে রেখে দিন পনের মিনিটের মতো। এরপর হালকা হাতে ঘষে নিলেই মাছগুলো ধবধবে পরিষ্কার হয়ে যাবে।

শিং মাছ পরিষ্কারে পেঁপে পাতা ব্যবহার :-

শিং মাছ পরিষ্কার করার জন্য কষ্ট করে ঘষাঘষি করার দরকার হবে না। প্রথমে কয়েকটি পেঁপে পাতা নিন। এরপর সেগুলো ভালো করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিন। এবার পাতাগুলো বেটে বা ব্লেন্ড করে নিন। পেস্ট তৈরি হয়ে গেলে কেটে রাখা মাছের গায়ে মাখিয়ে রাখুন ১০–১৫ মিনিট। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। শিং মাছ একদম পরিষ্কার হয়ে যাবে।

যূথী/দীপ্ত সংবাদ