শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পূর্ব বিরোধের জেরে, ঘুমের মধ্যেই ২ ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পূর্ব বিরোধের জেরে, ঘুমের মধ্যেই ২ ভাইয়ের মৃত্যু

 

ফেনীতে ঘুমের মধ্যে আগুনে পুড়ে দুই শিশু সহোদরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের মধ্যম বিরিঞ্চি ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দিবাগত রাত ১ টার দিকে মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি মুহাম্মদ রনি হোসেনের বাসায় আগুন লাগে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।পরে রনির বড় ছেলে মাইদুল ইসলাম শাহাদাত (১২) ও ছোট ছেলে রাহাদুল ইসলাম গোলাপকে (৮) দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

স্থানীয়রা আরও জানান, আগুন নেভাতে গিয়ে দেখা যায় ঘরটির প্রধান দরজার বাইরে থেকে রশি দিয়ে বেঁধে দেয়া ছিলো। এতে ধারণা করা হয়, হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা ঘরে আগুন দেয়

পূর্ব বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দুই শিশুকে হত্যা করা হয়েছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে। দুই শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ