পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি, তালিকা প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন– গাজীপুর জিএমপি উপ–পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে এপিবিএনে, পুলিশ অধিদপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকে এপিবিনে, এসবির বিশেষ পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে এসপিবিএনে, খুলনা কেএমপির উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিনে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেটের এসএমপি এবং সিলেট ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মাহমুদুল হাসানকে এসবিতে বদলি করা হয়েছে।

এছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে এসবিতে, সিলেট এসএমপির উপ–পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকা আরআরএফ, বান্দরবান ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) তানভীর আহমদকে পুলিশ অধিদপ্তরের এআইজি, বরিশাল বিএমপির উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম সিএমপিতে এবং সিআইডির মো. মামুন অর রশিদকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More