শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

পুলিশের অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশের অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

পুলিশের মধ্যে যারা অপরাধে জড়িত, তাদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ’২৪–এর অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই কাজ করতে হবে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সভায় ঢাকাসহ দেশের সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই প্রকৃত সরকার। তাদের দায়িত্বপ্রাপ্ত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় ড. ইউনূস উল্লেখ করেন, পুলিশের মধ্যে যারা অপরাধে লিপ্ত, তাদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই সুষ্ঠুভাবে বিতরণের বিষয়েও তিনি নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে এবং এ লক্ষ্য অর্জনে মাঠ প্রশাসনকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এম/আল