শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

পুরো দলকে আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুরো দলকে আইফোন ১৬ উপহার ফরচুন বরিশালের

রুদ্ধশ্বাস ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এই উপলক্ষে দলের সবাই পেয়েছেন দামি উপহার।

শিরোপা জয়ের পর দলের সব ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সবার হাতে আইফোন ১৬ তুলে দিয়েছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান।

তিনি জানান, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।’

অবশ্য বিপিএলে ফাইনাল জয়ী দল হিসেবে বেশ বড় অঙ্কের প্রাইজমানি পেয়েছে বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে দলটি।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।