শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ
পিরোজপুরে বিক্ষোভ মিছিল

পিরোজপুর জেলা বাস,মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং সমিতির সভায় “বাংলাদেশ জিন্দাবাদ” শ্লোগান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বুধবার(৩ মে) দুপুরে শহরের টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ সজল সহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতিতে বর্তমানে জামায়াত–বিএনপির লোকদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। জেলার বিভিন্ন সড়কে রোটেশনের নামে বাস মালিকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদ নেয়া হচ্ছে। এছাড়াও সমিতির বিভিন্ন কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে। বর্তমানে সমিতির সভাপতি মো: জসীম উদ্দীন খানের পরিবারের প্রায় সকল সদস্য বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাই তিনি বাসস্টান্ডে জামায়াত–বিএনপির আখড়ার পরিতন করেছে।

তবে এ ব্যাপারে বার বার মোবাইল ফোনে ফোন করেও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো: জসীম উদ্দীন খানের সাথে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন রিসিভ করেননি।

যূথী/দীপ্ত সংবাদ