শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে যুবলীগের ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে যুবলীগের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। বুধবার (১৯ এপ্রিল) সকালে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দরিদ্র জনগোষ্ঠীদের এসময় চাল, আলু, তেল, দুধ, চিনি ও সেমাই বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার।

অনুষ্ঠানে জেলা যুবলীগের সদস্য রাসেল আহম্মেদ সুপন, যুবলীগ নেতা রেজাউল করিম চুন্নু, তানভীর হোসেন তুলিপ, মো. কামাল, যুবলীগ নেতা ইয়ার হোসেন লাভলু, জেলা ছাত্রলীগের সহ–সভাপতি কামরান সুইট সিকদার, সহ–সভাপতি এস এম আবদুল্লাহ, রিয়াজ উদ্দিন পিন্টু, তন্ময় তনু, চয়ন সিকদার ও একে এম এনায়েতুল্লাহ্ বাবু উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুরে পিছিয়ে পড়া অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

 

এমি/দীপ্ত