দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুরে ঈদের রাতে আগুনে পুড়লো ৮টি দোকান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
পিরোজপুরে ঈদের রাতে আগুনে পুড়লো ৮টি দোকান

পিরোজপুরে ঈদের রাতে আগুনে ৮টি দোকান পুড়ে গেছে। শনিবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজারে আজিজ খন্দকারের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী ধারণা করেন।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো: বারেক শিকদারের মুদির দোকান, বশির ডাকুয়ার মুদি মনোহারি দোকান, নজির শিকদারের মুদির দোকান, আজিজ খন্দকারের চায়ের দোকান, সাকায়েত শিকদারের পার্টসের দোকান, রতন সুতারের টেইলারের দোকান, মাসুম শিকদারের মুদির দোকান ও নাসির শিকদারের মুদি মনোহারি দোকান।

কাউখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. মাসুম জানান, এলাকাবাসী ও ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি আরো জানান, আনুমানিক প্রায় নয় লক্ষ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।