পিংক বাসের ধাক্কায় ভাঙল ল্যাম্পপোস্ট, চালকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় পিংক বাসের ধাক্কায় একটি ল্যাম্পপোস্ট ভেঙে যাওয়ার ঘটনায় বাসটি আটক রাখে ট্রাফিক পুলিশ।

রাজধানীর কাজীপাড়া–শেওড়াপাড়া এলাকায় পিংক বাসের ধাক্কায় একটি ল্যাম্পপোস্ট ভেঙে যাওয়ার ঘটনায় বাসটি আটক রাখে ট্রাফিক পুলিশ। এ সময় বাসের নারীচালকের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে কাজীপাড়া–শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পিংক বাসটি আটকে রাখে ট্রাফিক পুলিশ।

এ ঘটনায় সাংবাদিকদের নারীচালক বলেন, ‘বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আমাদের বাসটি আটকে রাখা হয়। আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করার জন্যই গাড়ি আটকে রাখা হয়েছে।’

ল্যাম্পপোস্ট ভাঙার প্রশ্নে অন্য এক পরিবহনের বাসকে দুষলেন পিংক বাসচালক।

তিনি বলেন, ‘বসুমতি বাস আমাদের চাপ দিয়েছে। তাই দুর্ঘটনাটি ঘটেছে। (এটা শুনে) ট্রাফিক পুলিশ আমাদের বলেন, চাপ সামলাতে পারেন না তাহলে কেন বাস চালাতে নামছেন।’

এ সময় ট্রাফিক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘আপনি একটা দুর্ঘটনা ঘটিয়েছেন, এটা আপনাকে সমাধান করতে হবে না।’

দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য বলেন, ‘২০ হাজার টাকা আমি চাইব কেন? টাকা চাইছে ঠিকাদার। এটা কি আমার সিগন্যাল? আমার কর্তৃপক্ষ বলেছে বাসটা থাকবে।’

এ সময় চালক ও ট্রাফিক পুলিশের মধ্যে আরও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাফিক পুলিশ বাসচালকের কাছে বসুমতি বাসটির নম্বর জানতে চান এবং বলেন, ‘নম্বর পেলে ওই বাসটিও আটক করা হবে।’

জবাবে পিংক বাসের নারীচালক বলেন, ‘আপনি সিসিটিভি ক্যামেরা চেক করেন। আমি কীভাবে নম্বর দেব? আমাদের ড্রাইভিংয়ের সময় মোবাইল ব্যবহার করা নিষেধ। তাহলে আমরা কীভাবে বসুমতি বাসের নম্বর নেব?’

নারীচালক আরও বলেন, ‘অভিযোগ যখন জানিয়েছি, চাইলে তখনই বসুমতি বাসটি আটকাতে পারত। কিন্তু সেটি না করে আমাদের গাড়িটা আটকালো।’

তথ্য: এনপিবি নিউজ

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More