শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাশের হার কমলেও, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাশের হার কমলেও, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

শিক্ষার মান, পাঠদান ও সুযোগের সমতা নিশ্চিত না করার কারণে, এ বছর এসএসসি পরীক্ষায় ৫০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করতে পারেনি। এমনই বলছেন শিক্ষাবিদরা। তারা বলেন- বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায়, মেধার মূল্যায়ন করা কঠিন।

এ বছর এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৮৭ দশমিক চার চার ভাগ, যা গতবারের চেয়ে ৬ দশমিক এক চার ভাগ কম।১১টি শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ২০ লাখের মতো। তাদের মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। জিপিএ-ফাইভ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। শিক্ষাবিদরা বলছেন- পাশের হারের চেয়ে, শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান কতোটা অর্জন করতে পেরেছে, তা-ই মূল কথা।

দেশের ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ না হওয়ার ঘটনায়, তাঁরা বলেন- ওইসব প্রতিষ্ঠান উপযুক্ত পাঠদান নিশ্চিত করতে পারেনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় পাশের হার কমলেও, বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।