শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস

 

নানা কর্মসূচিতে আজ জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে গণভবনে মূল কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়।

তবে শুধু এবছর ১৪ সেপ্টেম্বর সারাদেশে দিবসটি পালন করা হচ্ছে।

গণভবনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেন সারাদেশের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

 

এসএ/দীপ্ত নিউজ