শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পার্বত্য অঞ্চলে গোলাগুলির ঘটনাটি বিচ্ছিন্ন: পুলিশের মহাপরিদর্শক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পার্বত্য অঞ্চলে গোলাগুলির ঘটনাটি বিচ্ছিন্ন: পুলিশের মহাপরিদর্শক
পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন

পার্বত্য অঞ্চলে রবিবারের (১২ মার্চ) গোলাগুলির ঘটনাটি বিচ্ছিন্ন বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি তার।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত সম্মাননা স্মারক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান চলছে।

রাজধানীতে পরপর বিষ্ফোরণের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, নাশকতার তথ্য এখনো পাওয়া যায়নি, তবে প্রতিটি ঘটনাই তদন্তাধীন আছে।

এর আগে আনুষ্ঠানিক বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক বলেন, আগামীতে কমান্ডিং পজিশনে নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হবে, সেই লক্ষ্যে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে তাদের। তিনি আরও বলেন, সমাজের নানান প্রতিবন্ধকতা পেড়িয়ে নিজ যোগ্যতায় পুলিশের মত চ্যালেঞ্জিং পেশায় এগিয়ে যাচ্ছে দেশের নারীরা। অনুষ্ঠানে নারী দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক ড. তানিয়া হক।

পরে বাংলাদেশের প্রথম নারী পুলিশ অফিসার, পুলিশের প্রথম নারী পাইলট, প্রথম নারী পুলিশ সুপার সহ বেশ কয়েকজন অনুপ্রেরণীয় নারী পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়।

 

আল/দীপ্ত