শিরোনাম
জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত আইনজীবী তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ আগামী ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে নতুন সম্ভাবনা তৈরিতে হাল ফ্যাশন ও এনেক্সের কৌশলগত চুক্তি স্বাক্ষর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

কনে পছন্দ হয়নি, বরের দুলাভাইকে ‘পিটিয়ে হত্যা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কনে পছন্দ হয়নি, বরের দুলাভাইকে ‘পিটিয়ে হত্যা’

বাগেরহাটে মোল্লাহাট উপজেলায় বিয়ে করতে এসে কনে পছন্দ না হওয়ার জেরে বরের দুলাভাইকে পিটিয়ে হত্যা হত্যার অভিযোগ উঠেছে কনের পরিবারের বিরুদ্ধে।

শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টায় উপজেলার আংড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আজিজুল হক (৪৫) খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং দফাদার মোহাম্মদ আলীর জামাই। মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে দফাদার মোহাম্মাদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। এদিন বরপক্ষ কনে দেখতে তাদের বাড়িতে যায়। কিন্তু ছেলের মেয়ে পছন্দ না হওয়ায় তারা ফিরে আসার সময় তাদের ওপর হামলা করে কনে পক্ষ। এতে বরের দুলাভাই আজিজুল নিহত হন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।