শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতের হামলা, যা বলল চীন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
পাকিস্তানে ভারতের হামলা, যা বলল চীন

ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। ইসলামাবাদে হামলার ঘটনায় একে ‘দুঃখজনক‘ হিসেবে আখ্যা দিয়ে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বেইজিং।

বুধবার (৭ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে ভারতের সামরিক অভিযানকে আমরা দুঃখজনক বলে মনে করছি। চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।‘

তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তান একে অপরের প্রতিবেশী। তারা উভয়ই চীনের ঘনিষ্ঠ প্রতিবেশী। চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমনে কাজ করা এবং শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।‘

চীনের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন যেকোনো একতরফা সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।