শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা
পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্য উপহার হিসেব এক হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানায়।

সোমবার (১০ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তার কাছে এ উপহার হস্তান্তর করেন ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

এ প্রসঙ্গে হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।‘

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়।

 

পূর্ণিমা/দীপ্ত নিউজ