শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

পাকিস্তান’সহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাকিস্তান’সহ ৫ দেশে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

পাকিস্তান, ভারত‘সহ ৫ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপহার হিসেবে আম পাঠাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা‘র পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, ভারত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নেপাল রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, মালদ্বীপ রাষ্ট্রপতির কাছে আম পাঠানো হবে। আগামী কয়েক দিনের মধ্যে পৌঁছানো হবে (যা ফ্লাইটের ওপর নির্ভর করবে) এসব আম।

সূত্র আরও জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে উপরিউক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছেও উপহার হিসেবে আম পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুলাই) ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০ কেজি রংপুর জেলার বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার দেওয়া হয়েছে।

 

এসএ