শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
জাতীয়

পাঁচ দিনের রিমান্ডে আলোচিত ‘পর্ন যুগল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাঁচ দিনের রিমান্ডে আলোচিত ‘পর্ন যুগল’

রাজধানীর পল্টন থানায় পর্নোগ্রাফি আইনের একটি মামলায় আলোচিত যুগল আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকবেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা, সিআইডি সাইবার বিভাগের উপ–পরিদর্শক মিজানুর রহমান, সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের গ্রেপ্তার করা হয়েছিল রোববার (১৯ অক্টোবর) রাতের দিকে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজী পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে।

জানা গেছে, তারা প্রায় পনেরো দিন আগে বান্দরবানে এসে সেখানে বাসা ভাড়া নিয়েছিলেন এবং ফল ব্যবসার কথা বলে এলাকায় পরিচিত হওয়ার চেষ্টা করেছিলেন। তবে সাধারণত তারা বাসা থেকে বের হতেন না।

পুলিশের তথ্যে, এই যুগল বিভিন্ন পর্ন ভিডিও তৈরি ও আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করতেন।